ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছালেন প্রধানমন্ত্রী

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর উড্ডয়নরত একটি অত্যাধুনিক এমকিউ-১ ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নতুন ও অত্যাধুনিক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সরাসরি নিয়ন্ত্রণে সামরিক অভিযানটি পরিচালনা করা হয়।

আরও পড়ুন  পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি

তবে ধ্বংস করা ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে ড্রোন ধ্বংসের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির ওপর উড্ডয়নরত একটি অত্যাধুনিক এমকিউ-১ ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নতুন ও অত্যাধুনিক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সরাসরি নিয়ন্ত্রণে সামরিক অভিযানটি পরিচালনা করা হয়।

আরও পড়ুন  ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২ জন