ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শেষ আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 106

ছবি সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শেষ হচ্ছে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায়। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।

এরই মধ্যে যারা আবেদন করেছেন, তারাও নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম সংশোধন বা আবেদন পরিমার্জনের সুযোগ পাবেন। একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর)।

আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে যুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা প্রয়োজন অনুযায়ী আবেদন সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন  পেট্রোল আনতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী মাহাথির

এ ছাড়া ১০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদেরও রোববার রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

একাদশে ভর্তির আবেদন শেষ আজ

আপডেট সময় ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শেষ হচ্ছে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায়। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।

এরই মধ্যে যারা আবেদন করেছেন, তারাও নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম সংশোধন বা আবেদন পরিমার্জনের সুযোগ পাবেন। একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে বুধবার (১৬ সেপ্টেম্বর)।

আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে যুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আর যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা প্রয়োজন অনুযায়ী আবেদন সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন  কুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু