ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা দিয়ে দুধে গোসল করলেন রামগড়ের এক যুবক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 42

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন ক্যাসিনো জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার প্রতিজ্ঞা করেছেন সজীব মিয়া নামে স্থানীয় এক তরুণ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান।

সজীব লামকুপাড়া গ্রামের বাসিন্দা নুরুন্নবীর সন্তান এবং সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। লামকুপাড়ায় তার একটি সবজির দোকান রয়েছে। ঘোষণার সময় উপস্থিত জনতার সামনে প্রায় দশ লিটার দুধ ঢেলে গোসল করেন তিনি, আর স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্যরাও তার শরীরে দুধ ঢেলে সংহতি প্রকাশ করেন। এলাকাবাসীর অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সজীব বলেন, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখতে দেখতে একসময় তিনি অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন এবং দীর্ঘ সাত-আট বছর ধরে এই আসক্তিতে ডুবে ছিলেন। এই সময়ে তার প্রায় পনেরো লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। আসক্তির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, হাতে মাত্র পঞ্চাশ টাকা থাকলেও অন্যের কাছ থেকে ধার নিয়ে জুয়া চালিয়ে যেতেন তিনি। এই নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টায় একবার নিজের মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছিলেন, তবে কিছুদিন পরই আবার সেই টান ফিরে আসে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভোটারের উপস্থিতি কম

তবে দুই দিন আগে তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন, আর কখনো জুয়ায় ফিরবেন না। এই সময়ের মধ্যেই তার বিয়ে হয় এবং নতুন স্ত্রীও তাকে জুয়া ত্যাগ করার শপথ করান। এরপর তিনি এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে নিজের অতীত ভুলের কথা স্বীকার করে চিরতরে জুয়া থেকে দূরে থাকার অঙ্গীকার করেন এবং সেই অনুযায়ী শনিবার জনসমক্ষে দুধ দিয়ে গোসল করেন।

তিনি আরও বলেন, অনলাইন ক্যাসিনোসহ যেকোনো ধরনের জুয়ায় আসক্ত ব্যক্তিদের উচিত এখনই এই জীবনবিনাশী অভ্যাস থেকে সরে আসা। নিজে সৎ পথে ব্যবসা করে পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে চান বলে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এই আত্মোপলব্ধি ও প্রকাশ্য অঙ্গীকারের ঘটনাকে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক মহল থেকে ইতিবাচকভাবে দেখা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, সজীবের এই আত্মোপলব্ধির জন্য তাকে ধন্যবাদ জানাই। আশা করি বিপথগামী অন্যরাও তার পথ অনুসরণ করবেন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, এটি সমাজের জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা। তিনি সজীবকে অভিনন্দন জানানোর পাশাপাশি জুয়ায় আসক্ত অন্যদেরও নিজেদের ও পরিবারকে রক্ষায় একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা দিয়ে দুধে গোসল করলেন রামগড়ের এক যুবক

আপডেট সময় ১০:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন ক্যাসিনো জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার প্রতিজ্ঞা করেছেন সজীব মিয়া নামে স্থানীয় এক তরুণ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান।

সজীব লামকুপাড়া গ্রামের বাসিন্দা নুরুন্নবীর সন্তান এবং সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। লামকুপাড়ায় তার একটি সবজির দোকান রয়েছে। ঘোষণার সময় উপস্থিত জনতার সামনে প্রায় দশ লিটার দুধ ঢেলে গোসল করেন তিনি, আর স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্যরাও তার শরীরে দুধ ঢেলে সংহতি প্রকাশ করেন। এলাকাবাসীর অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সজীব বলেন, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখতে দেখতে একসময় তিনি অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন এবং দীর্ঘ সাত-আট বছর ধরে এই আসক্তিতে ডুবে ছিলেন। এই সময়ে তার প্রায় পনেরো লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। আসক্তির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, হাতে মাত্র পঞ্চাশ টাকা থাকলেও অন্যের কাছ থেকে ধার নিয়ে জুয়া চালিয়ে যেতেন তিনি। এই নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টায় একবার নিজের মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছিলেন, তবে কিছুদিন পরই আবার সেই টান ফিরে আসে।

আরও পড়ুন  খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত আবারো ৯ নারী-শিশুকে পুশইন