ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিনের দায়িত্ব আরও বাড়ল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দায়িত্ব আরও বাড়ল। সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। কমিটি দুটি হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্যে দুটি কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকারকে।

আরও পড়ুন  আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন: উত্থাপন হতে পারে গুরুত্বপূর্ণ বিল

সংসদ নেতার অনুমোদন নিয়ে তাঁর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুসারে ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি কার্যপ্রণালি-বিধির ২৬৩ ও ২৬৫ বিধিতে নির্ধারিত দায়িত্ব পালন করবে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।
এদিকে নাগরিকদের বিভিন্ন আবেদন ও পিটিশন পর্যালোচনার দায়িত্বও স্পিকারের ওপর থাকছে।

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতিও হয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।

পিটিশন কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন মিজান, রকিবুল ইসলাম, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।

সোমবারের অধিবেশনে এই দুই কমিটি ছাড়াও সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

স্পিকার হাফিজ উদ্দিনের দায়িত্ব আরও বাড়ল

আপডেট সময় ১১:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬