ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনও সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

তারেক রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদেও সোলার সিস্টেম চালু করা হবে।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি পণ্যে আয়কর প্রত্যাহার করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার। এ ব্যবস্থা আগামী তিন বছর কার্যকর থাকবে। পাশাপাশি সরকারি বিভিন্ন স্থাপনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জন্য লিথিয়াম ব্যাটারির মান নির্ধারণ করে দেবে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থাও করা হবে। শিল্প পর্যায়ে সোলার প্যানেল স্থাপনকারীদের কাঁচামালের ওপর কর মওকুফ করা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় উৎস থেকে কয়লা উত্তোলনের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, পরিবেশের সুরক্ষা এবং সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মানুষের জন্য বিকল্প আবাসনের বিষয়টি গুরুত্ব দিয়েই এ ধরনের প্রকল্প নেওয়া হবে।

তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সরকার আগামী ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করেছে। এ নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জাতীয় সংসদে সেই পরিকল্পনা উপস্থাপন করবেন।

নিউজটি শেয়ার করুন

সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ ভবনও সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  হি"জ*বু"ল্লা'হর তীব্র প্রতিক্রিয়া