ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন হামে আরও ৪ শিশুর মৃত্যু ‘আয়নার মানুষটাকেই হারাতে চাই’: নতুন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস মক্কা প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের অনুমোদন আ. লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মরিশাসে কাচের বাক্স চাপায় নিহত ৩ বাংলাদেশি ‘উদ্যোগ’ ঋণের নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ‘শর্টকাটে টাকা উপার্জনের চিন্তায় ভালো আইনজীবী হওয়া যায় না’: আইনমন্ত্রী মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা

ভিজিটর ভিসার শর্ত লঙ্ঘন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 51

ছবি: সংগৃহীত

বি১/বি২ (ভিজিটর) ভিসার শর্ত অমান্য করার বিষয়ে বাংলাদেশি ভ্রমণকারীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ভিসার আওতায় নিষিদ্ধ কার্যক্রমের বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান প্রসব বা ‘বার্থ ট্যুরিজম’-এর জন্য ভ্রমণ এই ভিসায় পুরোপুরি অবৈধ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক বা বেতন গ্রহণ করে কাজ করা এবং কোনো প্রতিষ্ঠানে ডিগ্রি কিংবা একাডেমিক ক্রেডিটের জন্য পূর্ণকালীন ভর্তি হওয়া বি১/বি২ ভিসার নীতিমালার প্রত্যক্ষ লঙ্ঘন। কোনো ধরনের অর্থ উপার্জনের উদ্দেশ্যে কর্মসংস্থানে জড়ানোও এ আইনের পরিপন্থী।

এর আগে গত ২২ আগস্ট শিক্ষার্থী ভিসাধারীদের জন্যও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দূতাবাস। সেখানে বলা হয়—পড়াশোনার বাইরে অননুমোদিত কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিতি কিংবা কর্তৃপক্ষকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করলে ভিসা বাতিলের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। মূলত ভিসার শর্ত লঙ্ঘন ঠেকাতেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস ধারাবাহিকভাবে এই তথ্যগুলো পুনর্ব্যক্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ভিজিটর ভিসার শর্ত লঙ্ঘন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

আপডেট সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬