ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনটির একটি প্রতিনিধি দল।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়। এ সময় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে নিজের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক চর্চা, সাংবাদিকতা, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আলোকিত মানুষ তৈরিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও পড়ুন  কি কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংগঠনটির সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

তারা আশা প্রকাশ করেন, প্রজ্ঞা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে রাষ্ট্রপতি দেশের জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানানো হয়।

সাক্ষাতে রাষ্ট্রপতি ঢাকা কলেজের অতীতের গৌরবময় ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ ফিরিয়ে আনতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আগামী নভেম্বর মাসে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনটির একটি প্রতিনিধি দল।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়। এ সময় তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে নিজের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, একসময় ঢাকা কলেজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক চর্চা, সাংবাদিকতা, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আলোকিত মানুষ তৈরিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও পড়ুন  রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি