ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৭৩৪, আবারও ভয়াবহ বন্যার শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 64

ছবি:সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভোটেকোশী নদীতে নতুন করে পানি বাড়তে শুরু করায় দেশটির কয়েকটি জেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে নদীর পানি বৃদ্ধির বিষয়টি জানিয়ে চারটি জেলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালের দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। তারা কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে বন্যার ভয়াবহতার মধ্যে পড়েন।

আরও পড়ুন  নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

নদীর পানি বাড়ায় রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতোয়ান জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গত বুধবারের ভয়াবহ বন্যায় এসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ভেঙে সৃষ্ট আকস্মিক পানির ঢল বুধবার সকালে নেপালের নিম্নাঞ্চলের দিকে নেমে আসে। প্রবল স্রোতের সঙ্গে কাদামাটি ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এতে বহু গ্রাম, ঘরবাড়ি, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে। অনেক এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় পুরু কাদার স্তর জমে আছে। সেই কাদার মধ্য থেকেই উদ্ধারকারীরা নিখোঁজদের মরদেহ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন।

দুর্যোগের পর শুরুতে বিদেশি সহায়তা নিতে অনাগ্রহী থাকলেও পরে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণে সম্মতি দেয় নেপাল। এরপর ভারত থেকে উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণও পাঠানো হয়েছে।

এদিকে ভোটেকোশী নদীতে আবারও বড় ধরনের পানির ঢল আসতে পারে বলে সতর্ক করেছে চীন। বিশেষজ্ঞদের মতে, হিমবাহ ভেঙে পাহাড়ি এলাকায় একটি অস্থায়ী হ্রদের সৃষ্টি হয়েছে। সেটি পানিতে পূর্ণ হয়ে গেলে পানি উপচে নিচের দিকে নেমে ফের ভয়াবহ স্রোত তৈরি করতে পারে।

ফলে নতুন করে বন্যার ঝুঁকি মোকাবিলায় পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে নেপালের কর্তৃপক্ষ। ঝুঁকির মধ্যেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৭৩৪, আবারও ভয়াবহ বন্যার শঙ্কা

আপডেট সময় ০১:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভোটেকোশী নদীতে নতুন করে পানি বাড়তে শুরু করায় দেশটির কয়েকটি জেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে নদীর পানি বৃদ্ধির বিষয়টি জানিয়ে চারটি জেলায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালের দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। তারা কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে বন্যার ভয়াবহতার মধ্যে পড়েন।

আরও পড়ুন  নেপাল বিক্ষোভে আজও উত্তাল