ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক আইজিপি ও আইন কমিশনের সদস্য এম. এনামুল হকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য এম. এনামুল হক মারা গেছেন। রোববার ৩০ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তার মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ওই পোস্টে বলা হয়, এম. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। এরপর নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

আরও পড়ুন  পাইপলাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান।

পরে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম. এনামুল হক।

নিউজটি শেয়ার করুন

সাবেক আইজিপি ও আইন কমিশনের সদস্য এম. এনামুল হকের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য এম. এনামুল হক মারা গেছেন। রোববার ৩০ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তার মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ওই পোস্টে বলা হয়, এম. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। এরপর নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

আরও পড়ুন  ওমানে প্রাইভেটকারের ভেতর চার বাংলাদেশি ভাইয়ের রহস্যজনক মৃত্যু