ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 101

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়ালকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে একাই চার গোল করে জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ামি। ২০তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। এটি ছিল মিয়ামির জার্সিতে তার প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হার্বার্সের দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে অবশ্য মিয়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

আরও পড়ুন  আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ আজ

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে মিয়ামি। ৫২ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এরপর সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে গোল করান আর্জেন্টাইন তারকা। মেসির নিখুঁত পাস কাজে লাগিয়ে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ।

৮৩ মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

এরপর ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা অ্যালেক্স শ বক্সের বাইরে থেকে নিচু শটে মিয়ামির ষষ্ঠ গোলটি করেন। ম্যাচের শেষ মুহূর্তেও থামেননি মেসি। ইনজুরি টাইমে বক্সের কাছ থেকে আরেকটি দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে পাঠিয়ে নিজের চতুর্থ গোলটি পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

আগামী রোববার নিজেদের পরবর্তী ম্যাচে আটালান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ছন্দে ফেরা ইন্টার মিয়ামি।

নিউজটি শেয়ার করুন

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

আপডেট সময় ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

দীর্ঘ পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়ালকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে একাই চার গোল করে জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ামি। ২০তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। এটি ছিল মিয়ামির জার্সিতে তার প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ফাবিয়ান হার্বার্সের দূরপাল্লার নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে অবশ্য মিয়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। ৪০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

আরও পড়ুন  বিশ্বকাপে মেসির রেকর্ডের পর রেকর্ড, নতুন ইতিহাসের অপেক্ষায় আর্জেন্টাইন অধিনায়ক