ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানার বিধান, লাগবে নিবন্ধন পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, ৬ জন নি*হ*ত শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাশিয়ায় শত শত ড্রোন হামলা, নি*হ*ত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন এলাকায় এক রাতে ৮০০টির বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের দাবি, এসব ড্রোনের অধিকাংশই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার দাবি, চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের এটি সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার বড় একটি অংশের লক্ষ্য ছিল মস্কো অঞ্চল, যেখানে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাতদের অনেকেই বসবাস করেন।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো অঞ্চলে ১৮৭টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভও এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ওই অঞ্চলে হামলায় ব্যবহৃত বেশ কিছু ড্রোন রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলা করেছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আকাশপথে হামলা ও পাল্টা হামলার মাত্রা বেড়েছে। ইউক্রেন ক্রমেই রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলায় গুদাম, শিল্পকারখানা, তেল শোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু হচ্ছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে ৮০০টির বেশি ড্রোনের হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এবারের হামলার ব্যাপকতা চলমান যুদ্ধের অন্যতম বড় ড্রোন হামলার ঘটনা।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় শত শত ড্রোন হামলা, নি*হ*ত ৬

আপডেট সময় ১০:২০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬