ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বসুন্ধরার বাসা থেকে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার চার বছর ধরে অব্যবহৃত ভবন, সাভারে ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ১৬১/৪ ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় জড়িত: দীনেশ ত্রিবেদী দর্শকদের অপেক্ষার অবসান, নতুন পর্ব নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকে থাকার শঙ্কা ত্রুটি সারিয়ে বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। নতুন সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

আরও পড়ুন  বিএনপির নেতা-কর্মীদের কাকরাইলে রাতভর অবস্থান, সকালেও অব্যাহত কর্মসূচি

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান একসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন।

ফরহাদ হালিম (ডোনার) ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। আর মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়ে যায়।

এরপর ধাপে ধাপে শূন্য পদগুলোতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে বিএনপি। এবার একসঙ্গে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।

নিউজটি শেয়ার করুন

বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ

আপডেট সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করেছে দলটি। নতুন সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

আরও পড়ুন  ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ