ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -এর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড যেভাবে প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ‘র’ প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান আলিয়া মাদ্রাসায় সহাবস্থানে একমত ছাত্রদল-শিবির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দলের স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

আরও পড়ুন  তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির আগাম স্বাগত মিছিল

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময় সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকার উপস্থিত থাকবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের ভেতরেই ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা নিজ নিজ জাতীয় আসনের নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলেও জানান নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

এদিকে ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করতে ১১ দলীয় জোট একজন প্রার্থী দিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আপডেট সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, দলের স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

আরও পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরেই যা বললেন স্পিকার