ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মার্ক বা জিপিএ পদ্ধতিতে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন  ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী

একাদশ শ্রেণিতে ভর্তির পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে এহছানুল হক মিলন বলেন, পুরোনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার কমে যাওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবও দেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’ একই সময়ে তিনি এবারের পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর’ বলে উল্লেখ করেন।

একজন সাংবাদিক ফলাফল খারাপ হয়েছে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’

শিক্ষার্থীরা ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় আশানুরূপ ফল করতে পারে না উল্লেখ করে মন্ত্রী খাতা পুনঃপরীক্ষণের বিষয়েও কথা বলেন। তিনি জানান, ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোনো জায়গায় ভুলত্রুটি হয়ে থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০১:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে আগের পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মার্ক বা জিপিএ পদ্ধতিতে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন  এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল: কঠোর নিরাপত্তা ও নির্দেশনায় প্রস্তুত সরকার