ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

২০২৭ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

২০২৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের বাইরে নেওয়ার কোনো প্রয়োজন দেখছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। সম্ভাব্য পরীক্ষার সময়সূচিও অনেক আগেই প্রকাশ করা হয়েছিল। তাই শিক্ষার্থীরা নির্ধারিত সময় সামনে রেখে তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তবে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতির সৃষ্টি হলে বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন  'পরীক্ষার দিন রুটিন দিব'—গুজব নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

এর আগে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই সূচি অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। পরে রমজান ও ঈদুল ফিতরের সময় বিবেচনা এবং অভিভাবকদের মতামতের পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, *২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ।*

অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা *৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।*

সংবাদ সম্মেলনে মূলত সম্প্রতি বাংলাদেশ প্রতিনিধি দলের চীন সফরের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া সম্প্রতি তিন দিনের সফরে চীন যান।

সফরকালে কারিগরি শিক্ষার উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে কারিগরি শিক্ষা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও সই করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত থেকে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

২০২৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের বাইরে নেওয়ার কোনো প্রয়োজন দেখছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। সম্ভাব্য পরীক্ষার সময়সূচিও অনেক আগেই প্রকাশ করা হয়েছিল। তাই শিক্ষার্থীরা নির্ধারিত সময় সামনে রেখে তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তবে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতির সৃষ্টি হলে বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন  'কারিকুলাম পরিবর্তন করতেই হবে, বিকল্প নেই': শিক্ষামন্ত্রী