ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
ইউরোপজুড়ে শুকিয়ে যাচ্ছে নদী, জ্বালানি ও বাণিজ্যে বাড়ছে সংকট দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরি*কা*ঘাত, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃ*ত্যু পোড়া তেলে রান্না ও বাসি খাবার, চট্টগ্রামে তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা চিঠির জবাবে সাক্ষাৎ, ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীকে হারমোনিয়াম উপহার প্রধানমন্ত্রীর সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন দাখিল ১৩ আগস্ট পর্যন্ত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জুলাইয়েই সড়কে ৪১৬ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সচিবালয়ের সামনে মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

১১-দলীয় ঐক্যের নেতারা জানান, গণহত্যার বিচার বাস্তবায়ন, সব গণহত্যার বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর এবং ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা পর্যন্ত সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনেরও ঘোষণা দিয়েছে ১১-দলীয় ঐক্য।

কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে দেশব্যাপী গণসংযোগ ও আন্দোলন আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

আপডেট সময় ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬