ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাড়ছে না জ্বালানি তেলের দাম, আগের মূল্যই বহাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামে কোনো পরিবর্তন হচ্ছে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগস্ট মাসেও প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।

আরও পড়ুন  ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ

এর আগে গত ১ জুন থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়। জুলাই মাসে ওই মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগস্ট মাসেও বিদ্যমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বা মূল্যহ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে।

নিউজটি শেয়ার করুন

বাড়ছে না জ্বালানি তেলের দাম, আগের মূল্যই বহাল

আপডেট সময় ০৭:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দামে কোনো পরিবর্তন হচ্ছে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগস্ট মাসেও প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।

আরও পড়ুন  সীমাহীন জ্বালানির সন্ধানে চীনের যুগান্তকারী আবিষ্কার! চলবে ৬০ হাজার বছর