ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

জ্বালানি সংকট সত্ত্বেও শিল্প উৎপাদন ও রপ্তানি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 170

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটেও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি প্রবাহ কমেনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার জাতীয় গ্রিডের বিদ্যুৎ উৎপাদনের পরেই বেসরকারি শিল্পকারখানাগুলোকে অগ্রাধিকার প্রদান করে। জ্বালানি সংকটের মধ্যেও কারখানাসমূহে উৎপাদন প্রক্রিয়া সচল রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রপ্তানি কিছুটা হ্রাস পেলেও তার প্রধান কারণ অভ্যন্তরীণ জ্বালানি সংকট নয়, বরং বিশ্বজুড়ে চলমান রপ্তানি খাতের মৃদুভাব বা বৈশ্বিক চাহিদা কমে যাওয়া।

শিল্প খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার এখন এমন সব শিল্পে বিনিয়োগ উৎসাহিত করছে যেগুলোতে জ্বালানি ব্যবহারের মাত্রা তুলনামূলক কম।

আরও পড়ুন  শিল্প রোবট ব্যবহারে বিশ্বে শীর্ষে চীন, উত্থানে ভারত ও তুরস্ক

এছাড়া জ্বালানি তেল ও গ্যাসের দীর্ঘমেয়াদী চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় পর্যাপ্ত তেল ও গ্যাস মজুতের মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের সোনালী আঁশকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

বিশেষ করে পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হয়েছে। এটি সফলভাবে বাস্তবায়িত হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির নির্ভরতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় পাট চাষিরা লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট সত্ত্বেও শিল্প উৎপাদন ও রপ্তানি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটেও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি প্রবাহ কমেনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার জাতীয় গ্রিডের বিদ্যুৎ উৎপাদনের পরেই বেসরকারি শিল্পকারখানাগুলোকে অগ্রাধিকার প্রদান করে। জ্বালানি সংকটের মধ্যেও কারখানাসমূহে উৎপাদন প্রক্রিয়া সচল রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রপ্তানি কিছুটা হ্রাস পেলেও তার প্রধান কারণ অভ্যন্তরীণ জ্বালানি সংকট নয়, বরং বিশ্বজুড়ে চলমান রপ্তানি খাতের মৃদুভাব বা বৈশ্বিক চাহিদা কমে যাওয়া।

শিল্প খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার এখন এমন সব শিল্পে বিনিয়োগ উৎসাহিত করছে যেগুলোতে জ্বালানি ব্যবহারের মাত্রা তুলনামূলক কম।

আরও পড়ুন  বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ