ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 77

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন  হাইকোর্টের স্থগিতাদেশে আটকে গেল নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনা করা হবে।

সংসদ অধিবেশন চলা বা না চলার বিষয়টি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করবে না বলেও জানান সিইসি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচনসহ সামনে বড় দায়িত্ব রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কমিশন।

সংসদীয় আসনসংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।

তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। এ নির্বাচনের তফশিল স্পিকারের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি

আপডেট সময় ০৬:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন  ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে ইসি