ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গণপরিবহনে নতুন নির্দেশনা জারি করল বিআরটিএ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 69

ছবি সংগৃহীত

১ আগস্ট থেকে জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস নবায়ন।

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা দেখাতে হবে।

আরও পড়ুন  ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত এবং গণপরিবহনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বিআরটিএ জানায়, নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, সেটিও প্রদর্শন করতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় কিংবা সংস্থার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযোজন ও সচল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে।

নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

নিউজটি শেয়ার করুন

গণপরিবহনে নতুন নির্দেশনা জারি করল বিআরটিএ

আপডেট সময় ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১ আগস্ট থেকে জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস নবায়ন।

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা দেখাতে হবে।

আরও পড়ুন  মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ-র জরুরী নির্দেশনা