ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। জীবিত থাকা একমাত্র নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার (৩ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শিপ্রা ব্যানার্জি জানান, পাঁচ নবজাতকের মধ্যে চারজন মারা গেছে। বর্তমানে জীবিত থাকা অপর নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) প্রসববেদনা নিয়ে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের বাসিন্দা চাঁদনী আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হয়। পরে বাকি চার নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

আরও পড়ুন  ঝিনাইদহে মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যু

শুক্রবার (৩ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা আরও তিন নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে জীবিত থাকা একমাত্র নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসূতি মা চাঁদনী আক্তার বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। জীবিত থাকা একমাত্র নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার (৩ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শিপ্রা ব্যানার্জি জানান, পাঁচ নবজাতকের মধ্যে চারজন মারা গেছে। বর্তমানে জীবিত থাকা অপর নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) প্রসববেদনা নিয়ে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের বাসিন্দা চাঁদনী আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ সন্তানের জন্ম দেন। জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হয়। পরে বাকি চার নবজাতককে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

আরও পড়ুন  ভারতে গাড়িতে আটকে সেনাসদস্যকে আগুন, ৮ দিন পর মৃত্যু