ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 82

ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার, ১৮ জুন দুপুরে উপজেলার হাড়ভাঙা সেতুর ঢালের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈলল্যা গ্রামের বাসিন্দা হারুন মৃধা (৪৫) এবং তার ছেলে স্বাদ (১৪)। হারুন মৃধা মৃত আব্দুস সামাদ মৃধার ছেলে।

আরও পড়ুন  দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সকালে হারুন মৃধা তার ছেলেকে নিয়ে একটি মোটরসাইকেলে করে গালিমপুর ইউনিয়নে অবস্থিত ছেলের মাদ্রাসায় যান। পথে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তারা পুলিশের জরিমানার মুখে পড়েন। পরে জরিমানা পরিশোধ করে মাদ্রাসায় গিয়ে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুরে ফেরার পথে হাড়ভাঙা সেতুর ঢালের আঞ্চলিক সড়কে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এসআই কামরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য আবেদন করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৭:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার, ১৮ জুন দুপুরে উপজেলার হাড়ভাঙা সেতুর ঢালের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চরশৈলল্যা গ্রামের বাসিন্দা হারুন মৃধা (৪৫) এবং তার ছেলে স্বাদ (১৪)। হারুন মৃধা মৃত আব্দুস সামাদ মৃধার ছেলে।

আরও পড়ুন  শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু, আহত একজন