ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম, গোপন থাকবে ফোন নম্বর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন ইউজারনেম ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে যোগাযোগের জন্য আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশের প্রয়োজন হবে না। এর পরিবর্তে ব্যবহারকারীরা একটি ইউনিক ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মঙ্গলবার, ৩০ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সোমবার মেটা আনুষ্ঠানিকভাবে নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা নিশ্চিত করা এবং নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি বা গ্রুপের সঙ্গে যুক্ত হতে হলে ফোন নম্বর শেয়ার করা বাধ্যতামূলক। তবে নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। ফলে একক কিংবা গ্রুপ—উভয় ধরনের চ্যাটেই ফোন নম্বর গোপন রেখে যোগাযোগ করা সম্ভব হবে।

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী বরখাস্ত

হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা কার সঙ্গে নিজেদের ফোন নম্বর শেয়ার করবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকে। এর ফলে কোনো বড় গ্রুপে যুক্ত হওয়া বা প্রথমবার কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সময় ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে দৃশ্যমান হবে না।

নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীদের খুঁজে বের করার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা থাকবে। মেটা জানিয়েছে, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো হোয়াটসঅ্যাপে ইউজারনেম অনুসন্ধানের জন্য কোনো উন্মুক্ত ডিরেক্টরি বা স্বয়ংক্রিয় সাজেশন সুবিধা থাকবে না। ফলে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানা থাকতে হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থা চালু হলে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম এবং হয়রানির ঝুঁকি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষাও আরও শক্তিশালী হবে।

বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারী প্রায় ৩০০ কোটির বেশি। এত বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে সবার পছন্দের ইউজারনেম পাওয়া নাও যেতে পারে। এজন্য আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে ইউজারনেম বুকিং বা রিজার্ভেশন সুবিধা চালু করবে মেটা। প্রতিটি দেশে ফিচারটি চালু হলে অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এই সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে। তারা ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম আগেভাগেই হোয়াটসঅ্যাপে সংরক্ষণের সুযোগ পাবেন।

মেটার মতে, এটি হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট হতে যাচ্ছে। বিশেষ করে নারী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশার ব্যবহারকারীদের জন্য এটি কার্যকর হবে, যারা ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেই নিরাপদভাবে পেশাগত যোগাযোগ বজায় রাখতে চান।

নিউজটি শেয়ার করুন

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম, গোপন থাকবে ফোন নম্বর

আপডেট সময় ১১:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন ইউজারনেম ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে যোগাযোগের জন্য আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশের প্রয়োজন হবে না। এর পরিবর্তে ব্যবহারকারীরা একটি ইউনিক ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মঙ্গলবার, ৩০ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সোমবার মেটা আনুষ্ঠানিকভাবে নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা নিশ্চিত করা এবং নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি বা গ্রুপের সঙ্গে যুক্ত হতে হলে ফোন নম্বর শেয়ার করা বাধ্যতামূলক। তবে নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। ফলে একক কিংবা গ্রুপ—উভয় ধরনের চ্যাটেই ফোন নম্বর গোপন রেখে যোগাযোগ করা সম্ভব হবে।

আরও পড়ুন  মেটার নতুন AI অ্যাপ: এখন আরও সহজে কথা বলার সুযোগ।