ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 174

ছবি সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক প্রাণ হারিয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেললাইনে অবস্থান করে ওই দুই যুবক মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরি করছিলেন।
এমন সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতে অন্ধকার থাকায় এবং ভিডিও করায় মগ্ন থাকায় তারা ট্রেনের উপস্থিতি টের পাননি।

আরও পড়ুন  বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৫ জনের মর্মান্তিক মৃত্যু

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকায় পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

আপডেট সময় ১২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক প্রাণ হারিয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রেললাইনে অবস্থান করে ওই দুই যুবক মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরি করছিলেন।
এমন সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ধীরাশ্রম রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতে অন্ধকার থাকায় এবং ভিডিও করায় মগ্ন থাকায় তারা ট্রেনের উপস্থিতি টের পাননি।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু,শনাক্ত ২৬