ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস; সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 126

ছবি: সংগৃহীত

আজ ৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি পালিত হচ্ছে। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যেই প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আর নয় আড়ালে : শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের’।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন-বাহক বলে ধারণা করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিশেষজ্ঞদের মতে, থ্যালাসেমিয়া বাহক এবং থ্যালাসেমিয়া রোগী এক নয়। মানবকোষে রক্ত তৈরির দুটি জিনের মধ্যে একটিতে ত্রুটি থাকলে তাকে ‘বাহক’ এবং দুটিতেই ত্রুটি থাকলে তাকে ‘রোগী’ বলা হয়। সাধারণত শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। ফ্যাকাশে হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, ওজন না বাড়া এবং জণ্ডিস এই রোগের অন্যতম প্রধান লক্ষণ।

আরও পড়ুন  দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যার ১১.৪ শতাংশ মানুষ এই রোগের বাহক, যা ২০১৪-১৫ সালে ছিল ৭ থেকে ৮ শতাংশ। বর্তমানে দেশে ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। চিকিৎসকদের মতে, বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে নারী ও পুরুষ উভয়ই যদি নিশ্চিত হতে পারেন যে তারা বাহক কি না, তবে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস; সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

আপডেট সময় ১১:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬