ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 141

ছবি: সংগৃহীত

মোবাইল গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেটের মেয়াদ আনলিমিটেড করার লক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহকের চাহিদার ভিন্নতা অনুযায়ী অপারেটররা প্যাকেজ ডিজাইন করে থাকে। তবে মেয়াদের কারণে অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং গ্রাহক স্বার্থ সুরক্ষায় এই সমস্যা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

সংসদকে জানানো হয়, মোবাইল ইন্টারনেটের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অপারেটররা বর্তমানে মেয়াদ ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেজ প্রদান করে। ডাটার মেয়াদ নির্ধারণের পেছনে ব্যবসায়িক বিষয়ের পাশাপাশি টেকনিক্যাল, অর্থনৈতিক ও নেটওয়ার্ক ম্যানেজমেন্ট—এই তিনটি কারিগরি দিকও কাজ করে। বিশ্বের প্রায় সব দেশেই এ ধরনের মেয়াদভিত্তিক প্যাকেজ প্রচলিত রয়েছে।

আরও পড়ুন  শপথ নিলেন এনসিপির ৬ এমপি

মন্ত্রী আরও জানান, বিটিআরসি-র নিয়ম অনুযায়ী কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কেনা বা ‘অটো রিনিউ’ করা হলে অব্যবহৃত ডাটা পরবর্তী মেয়াদে যোগ হওয়ার বিধান রয়েছে। এছাড়া বর্তমানে সব অপারেটরেরই ১০ বছর মেয়াদি দীর্ঘমেয়াদী প্যাকেজ রয়েছে, যা কার্যত আনলিমিটেড মেয়াদের মতোই কাজ করে।

ইতোমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড তিনটি আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ বাজারে উন্মুক্ত করেছে। এই প্যাকেজগুলোর ক্ষেত্রে ডাটা ভলিউম শেষ না হওয়া পর্যন্ত তা ব্যবহারের সুযোগ থাকছে। পর্যায়ক্রমে বেসরকারি অপারেটরগুলোর ক্ষেত্রেও গ্রাহকবান্ধব এমন উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মোবাইল গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেটের মেয়াদ আনলিমিটেড করার লক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহকের চাহিদার ভিন্নতা অনুযায়ী অপারেটররা প্যাকেজ ডিজাইন করে থাকে। তবে মেয়াদের কারণে অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং গ্রাহক স্বার্থ সুরক্ষায় এই সমস্যা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

সংসদকে জানানো হয়, মোবাইল ইন্টারনেটের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অপারেটররা বর্তমানে মেয়াদ ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেজ প্রদান করে। ডাটার মেয়াদ নির্ধারণের পেছনে ব্যবসায়িক বিষয়ের পাশাপাশি টেকনিক্যাল, অর্থনৈতিক ও নেটওয়ার্ক ম্যানেজমেন্ট—এই তিনটি কারিগরি দিকও কাজ করে। বিশ্বের প্রায় সব দেশেই এ ধরনের মেয়াদভিত্তিক প্যাকেজ প্রচলিত রয়েছে।

আরও পড়ুন  কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর দিল এনবিআর