ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 143

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়াই বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক ওই জেলায় বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। সংসদ সদস্যের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন  ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা

এজাহারে আরও বলা হয়েছে, ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গত ১৩ এপ্রিল আমির হামজাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়।
উক্ত নোটিশে জেলা প্রশাসক ঠিক কাকে এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছেন, তার নাম ও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশের জন্য তাকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তথ্যপ্রমাণ ছাড়া প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন মানহানিকর অভিযোগ তোলা আইনত দণ্ডনীয় অপরাধ।
এই বক্তব্য সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে বলে আদালতে দাবি করা হয়েছে। শুনানি শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আদালত আজ অভিযুক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রশাসনের ভাবমূর্তি রক্ষা এবং জনস্বার্থে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়াই বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক ওই জেলায় বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। সংসদ সদস্যের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন  আশুলিয়ায় মৃতদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড