ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 132

ছবি সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং সৌদি আরবে অবস্থানরত বিপুল সংখ্যক মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) পাসপোর্ট ইস্যু সংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। রাষ্ট্রদূত এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য ও দালিলিক প্রমাণ সাপেক্ষে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।
অবশিষ্টদের পরিচয় যাচাই ও প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। মন্ত্রী এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন  নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

এ সময় জ্বালানি ও পর্যটন খাতে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র এবং জনশক্তি রপ্তানির পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও দেশটির সঙ্গে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী আগামী জুলাই মাসের প্রথমার্ধে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রিয়াদ সফরের পরিকল্পনা ব্যক্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের নতুন দায়িত্ব পালনে মন্ত্রীকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে পাসপোর্টের জন্য আবেদনকারীদের পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় ০৩:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং সৌদি আরবে অবস্থানরত বিপুল সংখ্যক মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) পাসপোর্ট ইস্যু সংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। রাষ্ট্রদূত এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য ও দালিলিক প্রমাণ সাপেক্ষে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।
অবশিষ্টদের পরিচয় যাচাই ও প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। মন্ত্রী এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন  নতুন নামে এলিট ফোর্স গঠনের পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী