ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

চেহারার উজ্জ্বলতা কেড়ে নিতে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেলই যথেষ্ট। সাধারণত রাত জাগা বা ঘুমের অভাবকে এর প্রধান কারণ মনে করা হলেও, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। চোখের নিচের এই জেদি দাগ অনেক সময় শরীরের অভ্যন্তরীণ গুরুতর সমস্যার আগাম সর্তকবার্তা হতে পারে।

শরীরের যেসব সমস্যার ইঙ্গিত দেয় কালো দাগ:
বিশেষজ্ঞদের মতে, ডার্ক সার্কেল কেবল ত্বকের সমস্যা নয়, এটি আপনার অঙ্গ-প্রত্যঙ্গের অসুস্থতার প্রতিফলন হতে পারে। কিডনি ঠিকমতো কাজ না করলে চোখের নিচের ত্বক শুষ্ক হয়ে কালচে বর্ণ ধারণ করতে পারে। আবার দীর্ঘদিনের লিভারের সমস্যা বা লিভার ফুলে গেলেও চোখের নিচে স্থায়ী কালো দাগ পড়ার সম্ভাবনা থাকে।
এছাড়া দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক বা হজমের সমস্যার কারণে শরীর প্রয়োজনীয় পুষ্টি না পেলেও এমনটা হতে পারে।

মুক্তি পাওয়ার উপায়:
কেবল প্রসাধনী ব্যবহার করে এই দাগ দূর করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অভ্যন্তরীণ যত্ন। রাত জাগার অভ্যাস ত্যাগ করে নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। লিভার ও কিডনি ভালো রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে, যা কালো দাগ কমাতে সাহায্য করে। এছাড়া ঘরোয়া পদ্ধতি হিসেবে শসা বা আলুর রস ব্যবহার করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত

আপডেট সময় ০৫:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬