ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

কতটা উপকারী সকালে খালি পেটে পানি!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 125

ছবি সংগৃহীত

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার অভ্যাস শরীরকে রোগমুক্ত ও কর্মক্ষম রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে জাপানি জীবনধারায় এই অভ্যাসের ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে বিশ্বজুড়ে চিকিৎসকরা দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য দিনের শুরুতেই পানি পানের পরামর্শ দিচ্ছেন। সারারাত ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই যে পানিশূন্যতায় ভোগে, তা দূর করতে এবং অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে পুনরায় সচল করতে সকালে পানি পান করা অপরিহার্য বলে মনে করেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে বলা হয়েছে, সকালে নাস্তার আগে পানি পান করলে তা কেবল পানিশূন্যতা দূর করে না, বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতেও সহায়তা করে। দীর্ঘ সময় ঘুমের পর শরীরের বিপাকীয় হার ধীর হয়ে থাকে, যা এক গ্লাস পানি পানের মাধ্যমে দ্রুত সক্রিয় করা সম্ভব। এছাড়া খালি পেটে পানি পান করলে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের হয়ে যায়, যা অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

আরও পড়ুন  কফি খাওয়া থেকে বিরত থাকা উচিত যাদের

পুষ্টিবিদদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই মাথাব্যথা বা শারীরিক ক্লান্তি অনুভূত হয়, যার অন্যতম কারণ শরীরে পানির স্বল্পতা। এই অবস্থায় পানি পান করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় এবং নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ওজন নিয়ন্ত্রণে আগ্রহী ব্যক্তিদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান, কারণ এটি হজম শক্তি বাড়িয়ে শরীরে বাড়তি মেদ জমতে বাধা দেয়। নিয়মিত এই অভ্যাস মলাশয় পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে শরীর খাবার থেকে পুষ্টি সহজে গ্রহণ করতে পারে।

চিকিৎসকদের দাবি অনুযায়ী, সকালে এক গ্লাস পানি পানের অভ্যাস বমি ভাব, গলার সমস্যা, কিডনির জটিলতা এমনকি আর্থ্রাইটিসের মতো সমস্যা কমাতেও সহায়ক হতে পারে। এটি রক্তকে পরিশোধন করে বিধায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ব্রণের সমস্যা দূর হয়। সামগ্রিক শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন সকালে পর্যাপ্ত পানি পানের অভ্যাস গড়ে তোলা জরুরি।

নিউজটি শেয়ার করুন

কতটা উপকারী সকালে খালি পেটে পানি!

আপডেট সময় ০৫:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬