ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রীস — একটি সভ্যতার সূতিকাগার জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা; শটগান উদ্ধার, আটক ৩ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে বিপুল জনসমাগম; প্রধান অতিথি তারেক রহমান

নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা; শটগান উদ্ধার, আটক ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা কনস্টেবলের সরকারি শটগান ছিনিয়ে নিয়ে যায় এবং হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে কয়েক ঘণ্টার বিশেষ অভিযানে শটগানটি উদ্ধার এবং তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়ার তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাঁদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়ির সামনে যায়।

আরও পড়ুন  ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটের চালান ধরা

সেখানে পৌঁছানোর পর আগে থেকেই ওত পেতে থাকা ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল ফয়সাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে। হামলায় এএসআই সোহেল রানাও আহত হন। তাঁর হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা কনস্টেবল ফয়সালের কাছে থাকা সরকারি শটগানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই সদস্যকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর সোয়া ৬টার দিকে ঘটনাস্থলের পাশের একটি বেলগাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শটগানটি উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা; শটগান উদ্ধার, আটক ৩

আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা কনস্টেবলের সরকারি শটগান ছিনিয়ে নিয়ে যায় এবং হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে কয়েক ঘণ্টার বিশেষ অভিযানে শটগানটি উদ্ধার এবং তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়ার তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাঁদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়ির সামনে যায়।

আরও পড়ুন  ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক