শিরোনাম :
ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 12
আঞ্চলিক অস্থিরতা ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন এবং ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা প্রদান করে।
আরব নিউজে প্রকাশিত তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরান, লেবানন এবং ইরাকে অবস্থানরত আরব আমিরাতের নাগরিকদের অবিলম্বে ওই দেশগুলো ছাড়ার আহ্বান জানানো হচ্ছে।”
মূলত মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে আমিরাত সরকার তাদের নাগরিকদের সুরক্ষায় এই আগাম সতর্কতা ও নির্দেশনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।













