ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা; শটগান উদ্ধার, আটক ৩ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে বিপুল জনসমাগম; প্রধান অতিথি তারেক রহমান হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ডলি বেগমের শপথ ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত লালমনিরহাট সীমান্তে বিষধর সাপ ও কুমির আতঙ্ক, স্থানীয়দের মাঝে ভয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা

যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 7

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র ও মিসাইল উপরে তুলে আনছে ইরান। শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ববর্তী হামলার কারণে যেসব মিসাইল মাটির নিচে চাপা পড়েছিল, সেগুলো খুবই দ্রুততার সঙ্গে উপরে তুলে আনা হচ্ছে। একইসঙ্গে যেসব অস্ত্র ও ড্রোন লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলোও বের করে আনা হচ্ছে।

মার্কিন প্রশাসনের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা বৃদ্ধি করতে চায়। এর মূল উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেন তারা তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা হামলা চালাতে সক্ষম হয়।

আরও পড়ুন  ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেছেন দেশটির দুই শীর্ষ সামরিক কমান্ডার। এরপর থেকেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যেকোনো সময় হামলা আবার শুরু হতে পারে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান

আপডেট সময় ০৪:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র ও মিসাইল উপরে তুলে আনছে ইরান। শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ববর্তী হামলার কারণে যেসব মিসাইল মাটির নিচে চাপা পড়েছিল, সেগুলো খুবই দ্রুততার সঙ্গে উপরে তুলে আনা হচ্ছে। একইসঙ্গে যেসব অস্ত্র ও ড্রোন লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলোও বের করে আনা হচ্ছে।

মার্কিন প্রশাসনের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা বৃদ্ধি করতে চায়। এর মূল উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেন তারা তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা হামলা চালাতে সক্ষম হয়।

আরও পড়ুন  পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের।