ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ফের ছুরিকাঘাত: হাজারীবাগে স্কুলছাত্রী খুন, আতঙ্কে এলাকাবাসী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়িচাপায় যুবক নিহত

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটছে নিহত বিন্তি। কিছুক্ষণ পরই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিন্তির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়।

এরপর তাকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে বিন্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা বিল্লাল হোসেন।

কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিন্তির বাবার।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে প্রাহমিকভাবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ফের ছুরিকাঘাত: হাজারীবাগে স্কুলছাত্রী খুন, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় ১০:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬