ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন সংশোধিত প্রস্তাব পাঠালো ইরান গ্রীস — একটি সভ্যতার সূতিকাগার জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান

বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

দেশে জাতীয় ন্যূনতম মজুরি বিভিন্নভাবে বাস্তবায়িত হলেও একটি স্ট্যান্ডার্ড বা মানসম্মত ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। এরপর গোটা বিশ্বে অনেক আন্দোলন হয়েছে, অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস’ নির্ণীত বা প্রতিষ্ঠিত হয়নি।”

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শত শত শ্রমিকের নামে প্রায় ২৭ হাজার ৫০০টি মামলা ঝুলে আছে। এর কোনো প্রতিকার এখনো হয়নি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন—”শ্রমিকরা মামলা চালাবে নাকি কলকারখানায় কাজ করবে?”

রিজভী বলেন, সভ্যতার চাকা শ্রমিকদের ঘাম ও রক্তে ঘোরে, তাই তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বন্ধ থাকা জুট মিলগুলো জাতীয় পলিসির মাধ্যমে পুনরায় সচল করা যায় কি না তা বিবেচনা করার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মবহির্ভূতভাবে জুট মিল ও বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে কুইক রেন্টাল বাণিজ্যের সুযোগ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের স্বার্থ ও দেশের সম্পদ কাজে লাগিয়ে এসব বিষয় বিবেচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে এখনো স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

দেশে জাতীয় ন্যূনতম মজুরি বিভিন্নভাবে বাস্তবায়িত হলেও একটি স্ট্যান্ডার্ড বা মানসম্মত ন্যূনতম মজুরি এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। এরপর গোটা বিশ্বে অনেক আন্দোলন হয়েছে, অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস’ নির্ণীত বা প্রতিষ্ঠিত হয়নি।”

আরও পড়ুন  পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী