স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান
- আপডেট সময় ০৭:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 11
স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক ও কৃষকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি ঘোষণা দেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ এবং কৃষকদের কার্ড দেওয়ার বিষয়েও কাজ চলছে বলে তিনি জানান।
তারেক রহমান বলেন, “বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি।” এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে সামগ্রিকভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





















