ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইন্টারকে রুখে দিয়ে বোদো-গ্লিম্টের রূপকথার জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 114

ছবি সংগৃহীত

ইন্টার মিলানকে বিদায় করে ১০৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নাম লেখালো নরওয়ের ক্লাব বোদো-গ্লিম্ট। জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পাওয়া ক্লাবটি ইন্টারকে হারিয়ে ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের বড় ব্যবধানে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস গড়ল বোদো-গ্লিম্ট। প্রথম লেগের ৩-১ জয়ের পর গত মঙ্গলবার মিলানের মাটিতে ২-১ গোলের জয়ে ইন্টারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় তারা। ১০৯ বছরের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বে উঠল ক্লাবটি।

আরও পড়ুন  ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!

বিদায়ের শঙ্কা কাটিয়ে রূপকথা লিখল নরওয়ের বোদো-গ্লিম্ট। লিগ পর্বের প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকলেও ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে নাটকীয়ভাবে প্লে-অফে ওঠে তারা। এরপর ইন্টার মিলানকে দুই লেগে ৫-২ গোলে হারিয়ে ১০৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল ছোট এই শহরের ক্লাবটি। নরওয়ের ছোট শহরের ক্লাব বোদো-গ্লিম্ট ইন্টার মিলানকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল। ম্যাচের দ্বিতীয়ার্ধে হাউগে ও এভিয়েনের গোলে ২-০ তে এগিয়ে যায় গ্লিম্ট। বাস্তোনি ইন্টারের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচ বাঁচাতে পারেননি। শেষমেষ নিজেদের মাঠেই বিদায় নিতে হয় ইতালিয়ান জায়ান্টদের।

এদিকে ইউরোপের কয়েকটি পরাশক্তি দল সহজেই শেষ ষোলো নিশ্চিত করেছে। দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে বিধ্বস্ত করে মোট ৭-৪ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। এদিকে কারাবাখের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে দুই লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে দাপটের সাথে পরের রাউন্ডে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে, প্রথম লেগের ২-০ ব্যবধানের লিডকে কাজে লাগিয়ে অলিম্পিয়াকোসের সাথে গোলশূন্য ড্র করে নিজেদের জায়গা পাকা করেছে বায়ার লেভারকুসেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। রূপকথার জন্ম দেওয়া বোদো-গ্লিম্টের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবন। লিগ পর্বে সিটিকে হারানোর স্মৃতি টাটকা থাকায় ফুটবল ভক্তরা এখন বোদোর পরবর্তী চমক দেখার অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

ইন্টারকে রুখে দিয়ে বোদো-গ্লিম্টের রূপকথার জয়

আপডেট সময় ০৪:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

ইন্টার মিলানকে বিদায় করে ১০৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নাম লেখালো নরওয়ের ক্লাব বোদো-গ্লিম্ট। জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পাওয়া ক্লাবটি ইন্টারকে হারিয়ে ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের বড় ব্যবধানে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস গড়ল বোদো-গ্লিম্ট। প্রথম লেগের ৩-১ জয়ের পর গত মঙ্গলবার মিলানের মাটিতে ২-১ গোলের জয়ে ইন্টারের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় তারা। ১০৯ বছরের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বে উঠল ক্লাবটি।

আরও পড়ুন  ম্যাজিশিয়ান মেসির ৩৮তম জন্মদিন আজ