ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ওমারজাইয়ের অলরাউন্ড দাপট: আমিরাতকে হারিয়ে প্রথম জয় আফগানদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 197

ছবি: সংগৃহীত

অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ইতিহাস গড়লেন রাশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান এই জাদুকর। তবে রাশিদের অনন্য অর্জনের দিনে মাঠের প্রকৃত নায়কের নাম আজমাতউল্লাহ ওমারজাই। ব্যাটে-বলে এই অলরাউন্ডারের অতিমানবীয় পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান।
আফগানিস্তানের এই জয়ে গ্রুপ সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তৃতীয় দল হিসেবে ‘সুপার এইট’ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাটিংয়ে নামা আমিরাতকে শুরুতেই ধাক্কা দেন ওমারজাই। নিজের প্রথম ওভারেই জোড়া রিভিউয়ের নাটকীয়তার পর উইকেট তুলে নেন তিনি। যদিও অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম ও সোহেইব খানের ব্যাটে চড়ে ১০ ওভারেই ৯৩ রান তুলে বড় সংগ্রহের পথে ছিল আমিরাত। কিন্তু ওমারজাইয়ের দ্বিতীয় স্পেলে দৃশ্যপট বদলে যায়। মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করে আমিরাতকে ১৬০ রানে আটকে দেন তিনি।
মাঝখানে ইতিহাস গড়েন রাশিদ খান। আমিরাতের মুহাম্মাদ আরফানকে সাজঘরে ফিরিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের চূড়ায় ওঠেন তিনি।

আরও পড়ুন  আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরে ড্রোন হামলা

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি আফগানদের। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন ফর্মে থাকা রাহমানউল্লাহ গুরবাজ। তিনে নামা গুলবাদিন নাইব (১৩) কিংবা সেদিকউল্লাহ আটালও (১৬) টেকেননি বেশিক্ষণ। একপ্রান্ত আগলে রাখা ওপেনার ইব্রাহিম জাদরান ৪১ বলে ৫৩ রান করে আউট হলে ম্যাচটি দারুণভাবে জমিয়ে তোলে আমিরাত।

শেষ ৬ ওভারে যখন ৬১ রান প্রয়োজন, তখন ত্রাতা হয়ে দাঁড়ান ওমারজাই ও দারভিস রাসুলি। রাসুলি ৩৩ রান করে বিদায় নিলেও ওমারজাই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বিশেষ করে ১৯তম ওভারে ভাগ্য ও শক্তির জোরে ওমারজাইয়ের মারা ছক্কা ও চার আফগানিস্তানের জয় নিশ্চিত করে। ২১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংসে তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৬০/৯ (সোহেইব ৬৮, শারাফু ৪০; ওমারজাই ৪/১৫, মুজিব ২/৩১, রাশিদ ১/২৪)।
আফগানিস্তান: ১৯.২ ওভারে ১৬২/৫ (ইব্রাহিম ৫৩, ওমারজাই ৪০*, রাসুলি ৩৩; জুনায়েদ ২/২৩)।
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: আজমাতউল্লাহ ওমারজাই।
আফগানরা তাদের পরের ম্যাচে বৃহস্পতিবার চেন্নাইয়ে কানাডার মুখোমুখি হবে। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া আমিরাত বুধবার লড়বে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

ওমারজাইয়ের অলরাউন্ড দাপট: আমিরাতকে হারিয়ে প্রথম জয় আফগানদের

আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ইতিহাস গড়লেন রাশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান এই জাদুকর। তবে রাশিদের অনন্য অর্জনের দিনে মাঠের প্রকৃত নায়কের নাম আজমাতউল্লাহ ওমারজাই। ব্যাটে-বলে এই অলরাউন্ডারের অতিমানবীয় পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান।
আফগানিস্তানের এই জয়ে গ্রুপ সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তৃতীয় দল হিসেবে ‘সুপার এইট’ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাটিংয়ে নামা আমিরাতকে শুরুতেই ধাক্কা দেন ওমারজাই। নিজের প্রথম ওভারেই জোড়া রিভিউয়ের নাটকীয়তার পর উইকেট তুলে নেন তিনি। যদিও অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম ও সোহেইব খানের ব্যাটে চড়ে ১০ ওভারেই ৯৩ রান তুলে বড় সংগ্রহের পথে ছিল আমিরাত। কিন্তু ওমারজাইয়ের দ্বিতীয় স্পেলে দৃশ্যপট বদলে যায়। মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করে আমিরাতকে ১৬০ রানে আটকে দেন তিনি।
মাঝখানে ইতিহাস গড়েন রাশিদ খান। আমিরাতের মুহাম্মাদ আরফানকে সাজঘরে ফিরিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের চূড়ায় ওঠেন তিনি।

আরও পড়ুন  আমিরাতের সহায়তায় বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ, বিনিয়োগে নতুন সম্ভাবনা