ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে ফেল করা শিক্ষার্থীদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন  কারাগারে থেকেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মামুন

শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা মিলিয়ে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এবার সব বিষয়ে মিলিয়ে মোট অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।

তিনি বলেন, এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। এতে তাদের পরবর্তী শিক্ষাজীবনে আরও একটি বছর নষ্ট হওয়ার আশঙ্কা কমবে। এটি মন্ত্রণালয়ের পরবর্তী পরিকল্পনা।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সন্তোষজনক হয়নি। তবে বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে আগামীতে ভালো ফল নিশ্চিত করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।

তিনি আরও বলেন, ফলাফলের ঘাটতি পূরণে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হবে, যাতে আগামী বছর শিক্ষার্থীরা আরও ভালো ফল করতে পারে।

এদিকে, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে ফেল করা শিক্ষার্থীদের

আপডেট সময় ০৩:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান তিনি।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪১