ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1909

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরি সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম।

আরও পড়ুন  কুমিল্লা মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনের বেলায় উপজেলার মালিগাও গ্রামে হাঁস চুরির অভিযোগ ওঠে। চুরির অভিযোগে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে সাঈদকে আটক করে মারধর করে স্থানীয় কয়েকজন। একপর্যায়ে সাইদ অচেতন হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম বলেন, হাঁস চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরি সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি এম আবদুল হালিম।

আরও পড়ুন  চাঁদাবাজির দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে হত্যা: ডিবি