ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট! দেশ ছেড়ে পালিয়েও হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, শাস্তি চেয়ে ড. ইউনূসের বিবৃতি বালেন্দ্রকে পাশে নিয়ে নেপালের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা মোদির হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

আওয়ামী লীগ গণহত্যাকারী ও মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 750

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং দিল্লিতে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন  বিদেশ থেকে উসকানি নয়, দেশে এসে নেতৃত্ব দিন: শাহে আলম

তিনি আশা প্রকাশ করে বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা এখন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই প্রত্যাশা। শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, দেশে যারা রয়ে গেছে তারা রাজনীতি করতেই পারেন, সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা।

ধর্মের নামে ভোট চাওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ জান্নাতের বাহনা দিয়ে ভোট চাচ্ছে, এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। পরিশেষে তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ গণহত্যাকারী ও মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০২:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং দিল্লিতে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন  পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ