ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, বিদ্যুৎ সংকটের আশঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ উত্তপ্ত দিল্লি, বন্ধ মেট্রো: তেলাপোকা দমনে কঠোর পুলিশ, ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল

প্রবাসীরা আজ থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 1498

ছবি সংগৃহীত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় জানিয়েছে, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালটসহ হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

বুধবার সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসীসহ সংশ্লিষ্ট ভোটাররা বিকেল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। ভোটাররা নিজ উদ্যোগে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীরা আজ থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন

আপডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬