ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 875

ছবি সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা ও রামপুরা) প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম ধাপে ঘোষিত ১২৫ আসনের তালিকায় তাঁকে এই আসনে দলীয় মনোনয়ন দিয়েছে এনসিপি।

বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। তিনি নিজেও রংপুর-৪ আসনে নির্বাচন করবেন বলে জানান।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনে সীমিত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা “ব্যালট রেভল্যুশন”-এ যাচ্ছে। দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’–র পক্ষে প্রচার চালাতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, দেড় হাজারের বেশি প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে এবার এনসিপির প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য ব্যতিক্রম দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫