ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে আয়োজনের পরামর্শ জামায়াত আমিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসের মধ্যে আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা ও মহানগর আমিরদের সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াত আমির বলেন, “সরকার জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও অংশীজনদের সহযোগিতা নিশ্চিত করা গেলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব হবে। আমরা মনে করি, ফেব্রুয়ারি মাসে রোজার আগেই নির্বাচন আয়োজন উপযুক্ত সময় হতে পারে। আর যদি সংস্কার ও বিচার প্রক্রিয়া সময়মতো শেষ না হয়, তাহলে এপ্রিলের মধ্যেই নির্বাচন সম্পন্ন হওয়া উচিত। এরপর ঈদুল আজহা ও মৌসুমি দুর্যোগের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।”

আরও পড়ুন  জাতীয় নির্বাচনে সীমিত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন

সরকারের কিছু উপদেষ্টার আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “কখনও কখনও সরকারের কয়েকজন উপদেষ্টা এমন মন্তব্য করে বসেন যা অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর। তাদের এসব বক্তব্য থেকে বিরত থাকা উচিত।”

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে জাতীয়ভাবে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা তুলে ধরে জামায়াত আমির বলেন, “জনগণ একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। অর্থ পাচারের বিচার এবং পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনের জন্য পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনায় আনা প্রয়োজন। বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি অনুসরণ করা হয়।”

এছাড়া নারী কমিশনের প্রতিবেদন নিয়েও উদ্বেগ জানান তিনি। বলেন, “কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআনের শিক্ষার পরিপন্থী। এসব বাস্তবায়িত হলে দেশের পারিবারিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আশা করি সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

সম্মেলনের শেষদিকে ডা. শফিকুর রহমান রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, “যেসব দল নিজেদের কর্মীদের চাঁদাবাজি ও সামাজিক অপরাধ থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে, তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার।”

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে আয়োজনের পরামর্শ জামায়াত আমিরের

আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসের মধ্যে আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা ও মহানগর আমিরদের সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াত আমির বলেন, “সরকার জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন ও অংশীজনদের সহযোগিতা নিশ্চিত করা গেলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব হবে। আমরা মনে করি, ফেব্রুয়ারি মাসে রোজার আগেই নির্বাচন আয়োজন উপযুক্ত সময় হতে পারে। আর যদি সংস্কার ও বিচার প্রক্রিয়া সময়মতো শেষ না হয়, তাহলে এপ্রিলের মধ্যেই নির্বাচন সম্পন্ন হওয়া উচিত। এরপর ঈদুল আজহা ও মৌসুমি দুর্যোগের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।”

আরও পড়ুন  নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে: মির্জা ফখরুল