ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 1160

ছবি সংগৃহীত

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের বাসিন্দা মহসিন একটি হত্যা চেষ্টার মামলার আসামি। তাকে গ্রেপ্তারের জন্য মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম তিনজন পুলিশ সদস্যসহ সোনারগাঁ থানার সহযোগিতায় বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালান। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা টিটুকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট: ২১তম দিনে গ্রেপ্তার ৫৬৯, রাজনীতিকদের বিরুদ্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

অভিযানকালে মহসিনকে গ্রেপ্তার করলে সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জ্বলসহ স্থানীয় ৩০-৪০ জন লোক হঠাৎ পুলিশকে ঘেরাও করে। তারা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং জোরপূর্বক মহসিনকে ছিনিয়ে নিয়ে যায়। এতে উপস্থিত পুলিশের সদস্যরা আহত হন।

পরে খবর পেয়ে সোনারগাঁ থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান সাংবাদিকদের বলেন, “মেঘনা থানা পুলিশ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়, তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা

আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের বাসিন্দা মহসিন একটি হত্যা চেষ্টার মামলার আসামি। তাকে গ্রেপ্তারের জন্য মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম তিনজন পুলিশ সদস্যসহ সোনারগাঁ থানার সহযোগিতায় বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালান। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা টিটুকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল।

আরও পড়ুন  সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু