ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ নারী চিকিৎসকদের স্যার-ম্যাডাম সম্বোধনের নির্দেশনা, মুরাদনগর হাসপাতালে হাতে লেখা নোটিশ ঘিরে বিতর্ক গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, দীর্ঘ সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক উত্তরাধিকার ১৫ আগস্ট ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা লোকসভা আসন নিয়ে মোদিকে বিজয়ের ৩ দাবি সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত বেড়ে ৮

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৪ আগস্ট সকাল ৬টার দিকে সোনারগাঁ রানার্সের আয়োজনে ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন  সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড়ে প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়া দিঘিরপাড় এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিপু সুলতান। বিষয়টি জানতে পেরে প্রতিযোগিতার আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাঁকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভূইয়া বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে টিপু সুলতানও ছিলেন। দৌড়ের সময় অসুস্থ হয়ে পড়ার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

টিপু সুলতানের মৃত্যুতে আয়োজক কমিটি শোক ও সমবেদনা জানিয়েছে। প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু

আপডেট সময় ১১:৫১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬