ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 356

ছবি সংগৃহীত

শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, “পৃথিবীর কোনো উন্নত দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নেই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ চর্চা দীর্ঘদিন ধরে চলমান। শিক্ষার পরিবেশ ও মান রক্ষা করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে।”

আরও পড়ুন  আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে ড. খালিদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আজও আত্মিক সম্পর্ক রয়েছে। সময় পেলে এখনো শাহজালাল হলে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মন চায়। ঝুপড়িতে বসে এক কাপ চায়ের চুমুক যেন পুরনো দিনগুলো ফিরিয়ে আনে।”

গবেষণার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট থিসিসে ২৫ শতাংশ পর্যন্ত রেফারেন্স গ্রহণযোগ্য। কিন্তু আমাদের দেশে এই হার অনিয়ন্ত্রিতভাবে অনেক বেশি, যার ফলে মৌলিক গবেষণার জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ।

অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, “পৃথিবীর কোনো উন্নত দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নেই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ চর্চা দীর্ঘদিন ধরে চলমান। শিক্ষার পরিবেশ ও মান রক্ষা করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে।”

আরও পড়ুন  তাঁত শিল্পে দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বস্ত্র ও পাট উপদেষ্টা