ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, সকালে হোটেলটির নয়তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই চীনা নাগরিকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার