ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন যাত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের তিনজন যাত্রী, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন  মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫

তিনি জানান, উদ্ধার তৎপরতা এখনও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১২

আপডেট সময় ০১:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন যাত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের দায়িত্বরত সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের তিনজন যাত্রী, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন  ফকিরহাটে বাস সংঘর্ষে নারীসহ আহত ১৫