ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর, সম্ভাব্য সময় নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির হাতে নয়: আরাগচি জ্বালানি সংকটে পাকিস্তানে কড়াকড়ি, বিয়েতে ১পদ, রাত ৯টায় দোকান বন্ধ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান: এলজিইডিকে মন্ত্রী প্রধানমন্ত্রী নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০ গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে: অর্থমন্ত্রী তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন রিমান্ডে

নারী ফুটবলের এই সাফল্য পুরো জাতির জন্যই গর্বের বিষয়: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 700

ছবি সংগৃহীত

২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো ইতিহাস গড়ে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন  বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বুধবার দিবাগত রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই সাফল্য কেবল নারী ফুটবলের জন্য নয়, পুরো জাতির জন্যই গর্বের বিষয়। এটি বাংলাদেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য মনোবলের একটি দারুণ উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও অবস্থানকে আরও শক্ত করবে।

উল্লেখ্য, আজ মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করার মাধ্যমে মূল পর্বে খেলার দরজায় কড়া নাড়তে শুরু করে বাংলাদেশ। পরে বাছাইপর্বের আরেক ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করলে বাংলাদেশের আর অপেক্ষা করতে হয়নি। ফলে প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের মূল পর্বে নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিত্ব।

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী ক্রীড়ামহল। দেশের ক্রীড়া-প্রেমীদের মধ্যে এ অর্জন উদ্দীপনার সঞ্চার করেছে।

অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যায়ে পৌঁছানো বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য বাংলাদেশের নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশের নারী ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্যের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২৬ এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েদের এই অংশগ্রহণ দেশের ক্রীড়ার ইতিহাসে একটি গর্বিত অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এমনটি আশা করছেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।

নিউজটি শেয়ার করুন

নারী ফুটবলের এই সাফল্য পুরো জাতির জন্যই গর্বের বিষয়: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো ইতিহাস গড়ে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন  আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা